০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ প্রধানমন্ত্রী সরানোর নির্দেশ দিলেন অভিনন্দনবাণী সহ বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের অভিনন্দনবাহী বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন

আগামী নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ উল্লেখ করেন, আজ সারাদেশের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত হয়। ৬৪ জেলায় ৩০০টি সংসদীয় আসনের জন্য মোট ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ, আর নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ। মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

আখতার আহমেদ আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারিত হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। একেকটি ভোটকক্ষে গড়ে অন্তত তিন হাজার ভোটার থাকবেন, যা ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচিত। প্রয়োজনে এই সংখ্যা পরে বদলানো হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। অর্থাৎ, এবার ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেলেও ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে। আসন্ন নির্বাচনে মোট ভোটকক্ষ থাকছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যা পূর্বের নির্বাচনের চেয়ে কম, যেখানে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রী সরানোর নির্দেশ দিলেন অভিনন্দনবাণী সহ বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের

আগামী নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১

প্রকাশিতঃ ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫