০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ডাকসু থেকে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভূমিকম্পের কারণে সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামী ১৫ দিন বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ফলে শিক্ষার্থীরা দ্রুত বাড়ি ফিরতে পারবে না বলে চিন্তিত হয়ে পড়েছেন। এরই প্রেক্ষিতে, শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রবিবার (২৩ নভেম্বর) ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রসেস চলমান রয়েছে।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন, কোন অঞ্চলের বাস সার্ভিসের চাহিদা বেশি তা জানাতে।

আসিফ বলেন, আগামীকাল (২৪ নভেম্বর) দুপুরের পর থেকে বিভাগীয় শহরগুলিতে বাস সার্ভিস শুরু হবে এবং শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে বাস বরাদ্দ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা যেন নিরাপদে ও দ্রুত বাড়ি ফিরতে পারে, সেটিই মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ডাকসু থেকে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের ঘোষণা

প্রকাশিতঃ ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫