০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তার বদলি যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ প্রধানমন্ত্রী সরানোর নির্দেশ দিলেন অভিনন্দনবাণী সহ বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের অভিনন্দনবাহী বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়া কর্তৃক ৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠানো

মালয়েশিয়া সম্প্রতি ১১১ জন বিদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৯ জনসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। এই ফেরত প্রবাসীদের মধ্যে বেশিরভাগই আগে সাজা শেষ করে দেশে ফিরছেন। নভেম্বরে চতুর্থ সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।

সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে জানা যায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ৪৯ জন, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতীয় ৪, চীনের ৩ জন, এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে রয়েছেন।

এই অভিবাসীদের দেশে ফেরানোর জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়।

প্রত্যাবাসনের জন্য ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের খরচ এসেছে অভিবাসীর ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায়।

জোহর স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানায়, সাজা শেষ হওয়া বিদেশি বন্দিদের মালয়েশিয়ায় স্থায়ী অবস্থান এড়াতে নিয়মিত এই ধরনের প্রত্যাবাসন কার্যক্রম চালানো হয়। এর মাধ্যমে অভিবাসীদের আইনি নিরাপত্তা প্রদান এবং দেশীয় আইন মান্যতায় উৎসাহিত করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

২ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তার বদলি

মালয়েশিয়া কর্তৃক ৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠানো

প্রকাশিতঃ ০১:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫