০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলেন কার্লসেন

দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আবার জয়ী হলেন গতবারের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। খেলার ফল তাঁর পক্ষে ৭.৫-৩.৫।

তিনটি গেম বাকি থাকতেই প্রতিপক্ষ ইয়ান নেপমনিয়াতচি’কে হেলার হারিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন কার্লসেন। বেস্ট অফ ১৪ গেমের লড়াইয়ে ১১ নম্বর গেমেই খেলার নিস্পত্তি ঘটান নরওয়ের এই দাবাড়ু।

ইয়ানের কোনও প্রতিরোধেই কাজ হয়নি। নিজের ২৩ নম্বর চালেই মারাত্মক ভুল করে বসেন রাশিয়ার প্রতিযোগী ইয়ান নেপমনিয়াতচি। প্রতিপক্ষের করা ভুলের সুযোগ নিয়ে ৪৯টি চালেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কার্লসেন।

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই ম্যাচে দীর্ঘতম গেমটি জেতেন কার্লসেন। গেম ৬-এ সাদা ঘুঁটি নিয়ে জেতেন তিনি। গেমটি চলেছিল ৭ ঘণ্টা ৪৫ ধরে। মোট ১৩৬টি মুভ হয়েছিল এই গেমে।

১৯২১ সালে শেষবার ফাইনালে এতবড় জয়ের সাক্ষী থেকেছিল সমর্থকরা। কিউবার জোসে রাউল ক্যাপাব্লাঙ্কার কাছে সেবার ফাইনালে বড় ব্যবধানে হেরেছিলেন জার্মানির এমানুয়েল ল্যাস্কার। খেলার ফল ছিল ক্যাপাব্লাঙ্কার পক্ষে ৯-৫।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলেন কার্লসেন

প্রকাশিতঃ ১২:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১