১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছেন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আকিব ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসার কারণে হাত-পা হারানো শিশু তানভীর (৮) মৃত্যুবরণ করেছেন। তিনি শুক্রবার (২২ আগস্ট) রাত ২:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিশুটির বাবা মো. মোসলেম। সালামত কন্ঠে তিনি জানান, ‘আমার বুকের ধন আর নেই। আমাদের সবাইকে ফাকি দিয়ে আমার কলিজা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার ছেলে পঙ্গু হয়ে থাকলেও আমি তার খেদমত করতাম। গত রাত আড়াইটার দিকে, ঢাকার মেডিকেল কলেজে চিকিৎসকদের সব চেষ্টাকে হার মানিয়ে, আমার মানিক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।’ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেটি পুরো গ্রামে, বিশেষ করে কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজ আছর নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, চার মাস আগে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিবের ফার্মেসিতে উপজেলা স্যাকমো শফিকুল ইসলামের ভুল চিকিৎসার পর থেকে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে জীবন রক্ষা করতে অস্ত্রোপচারে শিশুটির চার হাত-পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় শিশুটির মা গত ১৬ জুলাই ভোলা জেলা আদালতে স্যাকমো শফিকুল ইসলাম এবং ফার্মেসির মালিক আকিবের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে এবং তিনি এখনও ভোলা জেলা কারাগারে রয়েছেন। তবে, এ মামলার অন্য আসামি আকিব এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছেন

প্রকাশিতঃ ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫