০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সোনাইমুড়ীতে পরিবারের ৭ জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পরিবারের সাত সদস্যকে একই পরিবারের বহিরাগত সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারগাঁও গ্রামের রফিক মাস্তারের পুরানো বাড়িতে। জানা যায়, বাড়ির মালিকানা সম্পত্তির জটিলতার কারণে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা বাড়ির যাতায়াতের পথে ঢালাই দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা করছিলেন, যা বিরোধের সৃষ্টি হয়। বাধা দেওয়া হলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালমন্দ করেন। এরপর ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় গিয়াস উদ্দিন, তার সহযোগী আব্দুল মালেক ও আব্দুল লতিফ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তাজুল ইসলাম ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এই হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (৬১), তার ছেলে বেলাল হোসেন জিসান (২৩), স্ত্রী ফরিদা আখতার (৫১), মেয়ে উম্মে হানি নিশি (১৮), ভাতিজা খোরশেদ আলম (৩৬), বড় ভাই মোস্তফা (৭০), এবং বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, বাড়ির যাতায়াতের পথের ঢালাই দেওয়ার জন্য এই হামলা হয়, যেখানে সাতজন গুরুতর আহত হয়। ইতিমধ্যে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সোনাইমুড়ীতে পরিবারের ৭ জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

প্রকাশিতঃ ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫