০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান এক নম্বরে: স্বাস্থ্যমন্ত্রী

কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীন বাদে বাংলাদেশের অবস্থান এক নম্বরে থাকবে। জনসংখ্যার হিসেব করলে পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে অনেক বেশি কাজ করেছে। হয়তো চীনের নিচে থাকতে পারে কারণ চীনের হিসেবটি একটু আলাদা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।  

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, কো‌ভি‌ডের সময় আমা‌দের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলসভা‌বে মানু‌ষের সেবা ক‌রে গে‌ছেন। ২০০ ডাক্তার ‌কোভিডে মারা গে‌ছেন। অনেক স্বাস্থ্যকর্মী, সাংবা‌দিকসহ যারা মারা গে‌ছেন; সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।

মন্ত্রী বলেন, শূন্য থেকে কোভিড পরিস্থিতি মোকাবিলা শুরু করেছিলাম আমরা। ১ ল্যাব থেকে ৮০০টি ল্যাব করা হয়েছে। দিনে ২০ থেকে ৫০ হাজার টিকা দেওয়ার মতো সামর্থ্য তৈরি হয়েছে এখন। কোভিড অবস্থার মধ্যে এক সঙ্গে পনেরো হাজার ডাক্তার ও ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে ১৮ হাজার কোভিড বেড রয়েছে তার মধ্যে এখন ১ হাজার বেডেও চিকিৎসাধীন কোন লোক নেই। এর মানে হলো ৯৫ ভাগ খালি রয়েছে এখন। নয় কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান এক নম্বরে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিতঃ ১২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১