০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার ৮ কারণ

নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর শখ করে বারান্দায় রেখেছেন। কিন্তু সপ্তাহ না পেরোতেই হলুদ হয়ে পাতাগুলো সব ঝরে যাচ্ছে?  বিভিন্ন কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। সমাধান করার আগে জানতে হবে এর কারণ। জেনে নিন কোন কোন কারণে হলুদ হয়ে ঝরে যায় গাছের পাতা।

  1. প্রাকৃতিক উপায়ে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। যদি ডালের নিচের অংশের পাতা হলুদ হয়ে যায়, তবে বুঝবেন সেগুলোর বয়স হয়ে গেছে। চিন্তিত হওয়ার তেমন কিছু নেই।
  2. পোকার আক্রমণে পাতা হলুদ বর্ণের হয়ে যেতে পারে। এক্ষেত্রে নিম অয়েল স্প্রে করতে পারেন গাছের পাতায়।
  3. রুট বাউন্ড হয়ে গেলে অর্থাৎ গাছের তুলনায় টবের আকৃতি ছোট হয়ে গেলে শিকড় বাড়তে পারে না। তখন পাতা হলদে হতে শুরু করে। এমতাবস্থায় গাছ উঠিয়ে নতুন ও বড় টবে লাগাতে হবে।
  4. যদি দেখেন গাছের পাতার শিরাগুলো সবুজ আছে, কিন্তু টিস্যু সব হলুদ হয়ে যাচ্ছে- তবে মাটিতে সার দেওয়া অতিরিক্ত হয়ে গেছে। বিশেষ করে রাসায়নিক সার বেশি হলে এমন সমস্যা দেখা দিতে পারে।
  5. অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে থাকার কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে।
  6. কিছু কিছু গাছ সরাসরি রোদে থাকলে পাতা হলুদ হয়ে যায়। বিশেষ করে ইনডোর ধরনের প্ল্যান্ট।
  7. প্রয়োজনের অতিরিক্ত পানি দিলে অথবা প্রয়োজনের তুলনায় কম পানি দিলে গাছের পাতার উপরিভাগ হলুদ হতে শুরু করে।
  8. গাছের মাটিতে প্রয়োজনের অতিরিক্ত বালি মেশালে পানি ধরে রাখতে পারে না মাটি। তখন পাতা হলুদ হয়ে যায় দ্রুত।
ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার ৮ কারণ

প্রকাশিতঃ ১২:১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২