০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কুনমিং এক্সপোতে থিম কান্ট্রি বাংলাদেশ — রেকর্ড ১০১ প্রতিষ্ঠান অংশগ্রহণ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিংয়ে শুরু হয়েছে ‘‘দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো ও ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলা ২০২৬’’, যেখানে মর্যাদাপূর্ণ ‘থিম ক্যান্ট্রি’ (Theme Country) হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আজ থেকে ছয় দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়ে চলবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক সার্বিক ব্যবস্থাপনা ও কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রত্যক্ষ সহযোগিতায় এবারের মেলায় রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠান থেকে ১৭৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক তাদের পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করছেন।

থিম ক্যান্ট্রি হওয়ায় বাংলাদেশকে এ বছর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলার প্রথম দিন বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে; দ্বিতীয় দিনটিকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

উচ্চপর্যায়ের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া ইউনান প্রদেশের গভর্নরসহ বিভিন্ন দেশের নীতি-নির্ধারক ও ব্যবসায়িক প্রতিনিধি মেলায় অংশ নেবেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল, তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্যসহ প্রাণবন্ত হস্তশিল্প প্রদর্শন করা হচ্ছে। এ প্রদর্শনী বাংলাদেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক ও বাজারসম্মুখিন নিয়ন্ত্রকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির সুযোগ দেবে। বিশেষত বিজনেস টু বিজনেস (B2B) নেটওয়ার্কিং মাধ‌্যমে নতুন বাণিজ্যিক বাজার গঠন ও চীনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি সম্প্রসারণে মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রেকর্ড অংশগ্রহণ ও বিস্তৃত প্রদর্শনী অংশগ্রহণ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পকে বিদেশি বাজারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উল্লেখযোগ্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কুনমিং এক্সপোতে থিম কান্ট্রি বাংলাদেশ — রেকর্ড ১০১ প্রতিষ্ঠান অংশগ্রহণ

প্রকাশিতঃ ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬