০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য প্রীতম দাশ গ্রেপ্তার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট শ্রীমঙ্গল থানায় প্রীতম দাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় বলে জানান তিনি।

প্রীতম দাশকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ডেইলি স্টারকে বলেন, ‘এটা পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার জন্য এটা করা হয়েছে। ছাত্রলীগ এবং প্রশাসন একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। এজন্য একটা বিষয় স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার ৭ দিন পর কেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটা বর্বর আইনে প্রীতম দাশকে গ্রেপ্তার করা হবে।’

আগামীকাল শনিবার সকাল ১১টার দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য প্রীতম দাশ গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৯:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২