০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী

প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক, প্রভু নয়: রাষ্ট্রপতি

দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৩ মে) বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই প্রথম শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে দেয়া দিকনির্দেশনা মূলক ভাষণে রাষ্ট্রপতি বলেন, সরকারের আইন, বিধি-বিধান ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক, প্রভু নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন জনগণ যাতে সহজেই তাদের প্রত্যাশিত সেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

বঙ্গভবনের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন বঙ্গভবনের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে পালন করবেন।

রাষ্ট্রপতি আরো বলেন, ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুচক্রিরা হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খানসহ বঙ্গভবনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার

প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক, প্রভু নয়: রাষ্ট্রপতি

প্রকাশিতঃ ০১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩