০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

শিক্ষকদের দাবির প্রতি ডা. প্রিয়াঙ্কার একাত্মতা প্রকাশ

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমি যদি সংসদে যেতে পারি, তাহলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারের জন্য চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, যদি আমাকে আপনারা জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেন, তাহলে নারীর ক্ষমতায়নে বাধা সৃষ্টি করছে তার পাশাপাশি নারীরা যেন ঘরে বসে না থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সেটাও নিশ্চিত করব। তিনি জানান, তিনি শিক্ষকদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করেন এবং তাদের চাকরি জাতীয়করণের জন্য তিনি তার পক্ষ থেকে যথাযথ চেষ্টা করবেন।

ডা. প্রিয়াঙ্কা গত শনিবার সন্ধ্যায় শহরের ৫ নং ওয়ার্ডের খরমপুর মহল্লার ডা. সেকান্দর আলী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত এক নারী সমাবেশে এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শফিউল আলম চান, রেজাউল করিম রুমি, শ্রমিক দলের নেতা মো. শওকত হোসেনসহ অনেকে।

প্রেসক্লাবে উপস্থিত প্রিয়াঙ্কা আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হলে তৎকালীন আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়। তারপরও এই এলাকার নারীরা আমার সঙ্গে থাকায় আমি কখনোই তাদের সঙ্গে ছেড়ে যাব না। তিনি উল্লেখ করেন, তিনি তাদের ঋণের কথা কখনোই ভুলবেন না।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

শিক্ষকদের দাবির প্রতি ডা. প্রিয়াঙ্কার একাত্মতা প্রকাশ

প্রকাশিতঃ ১১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫