১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

নেতানিয়াহু কানাডায় এলে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন যে, তার সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করবে, যদি তিনি কানাডায় প্রবেশ করেন। ২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বলছে, এই নির্দেশনা অনুযায়ী, নেতানিয়াহু নিরাপদে কানাডায় প্রবেশ করতে পারবেন না এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি প্রশ্ন করেন, কানাডা কি এই আন্তর্জাতিক পরোয়ানা কার্যকর করবে? তিনি দৃঢ়ভাবে উত্তর দেন, ‘হ্যাঁ,’ তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য প্রস্তুত। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি ঐতিহাসিক মামলা দায়ের করে। তবে, চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘটিত যুদ্ধবিরতিতে ঐ মামলা আপাতত স্থগিত রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে তিন দফায় ইসরায়েলকে গণহত্যা বন্ধ, সামরিক অভিযান স্থগিত এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রয়োজনীয়তা নির্দেশনা দেয়। এই বছরের ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে, কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগালও এই সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে। পরবর্তীতে, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও অ্যান্ডোরা তাদের স্বীকৃতি জানায়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নেতানিয়াহু কানাডায় এলে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি

প্রকাশিতঃ ০৬:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫