০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার ১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা

ঢাকা বিভাগের ২০টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এই প্রার্থীদের মধ্যে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন ও ঢাকা-৮ আসনে মনোনীত হয়েছেন মির্জা আব্বাস। গতকাল সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিভিন্ন আসনে প্রার্থীরা হলেন: ঢাকা-১ এ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ এ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ এ বাবু গয়েশর চন্দ্র রায়, ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ এ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ এ ইশরাক হোসেন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১১ এ এম এ কাইয়ুম, ঢাকা-১২ এ সাইফুল আলম নিরব, ঢাকা-১৪ এ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ এ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ এ আমিনুল হক, ঢাকা-১৯ এ ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এবং ঢাকা-২০ এ মনোনীত হয়েছেন মঞ্জুরুল করিম রনি। এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকার ১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা

প্রকাশিতঃ ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫