১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জ্বালানির দর বাড়লেই নিত্যপণ্যের দাম সামঞ্জস্য করা হবে: তথ্য উপদেষ্টা কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন

সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত চুনা এবং ঢালাই কারখানার গ্যাস সংযোগ চলছিল। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোনারগাঁ পৌরসভা এলাকার দিঘিরপাড় ও পৌর ভবনাথপুর এলাকায় অভিযান চালিয়ে এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় মালিকেরা দ্রুত পালিয়ে যায়। এই অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল, সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

জানা যায়, বেশ কিছু দিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে দিঘিরপাড়ের চুনা কারখানা এবং ভবনাথপুরের ঢালাই কারখানা গড়ে তুলেছিল স্থানীয় কিছু প্রভাবশালী কর্তৃপক্ষ। এসব কারখানায় প্রতি মাসে প্রায় ২০ লাশ টাকা মূল্যবানের গ্যাস চুরি করে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়, যেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাগুলোর কাঠামো গুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নেয়া হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল জানান, এর আগে ৫ আগস্টের পরে কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে চুনা ও ঢালাই কারখানা গড়ে তুলেছিল একদল গোষ্ঠী, যারা মাসে সরকারের প্রায় ২০ লাখ টাকা মূল্যের সম্পদ চুরি করছিল। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কারখানা ও সংযোগগুলো কঠোরভাবে বন্ধ করা হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট

সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিতঃ ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫