০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকস চৌধুরী ওই পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তাঁর সরাসরি পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় এক প্রজ্ঞাপনে।

গত বছর নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার জন্য তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করেন। এর মধ্যে খোদা বকস চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়। তাঁর যোগদানের আগেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছিলেন। এখন খোদা বকস চৌধুরীও পদত্যাগ করলেন।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ প্রকাশ পায়। বিশেষ করে হাদি হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজনৈতিক দলের একাধিক মহল ও সাধারণ মানুষের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগের দাবি জোরালো হয়। মূলত দেশের চলমান অস্থিরতা ও জনচাপের কারণে তিনি এই পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ প্রকাশ করা হয়নি।

বর্তমানে নিযুক্ত তিন বিশেষ সহকারীর মধ্যে কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক সায়েদুর রহমান এখনো পদে আছেন। খোদা বকস চৌধুরীর এই পদত্যাগকে বর্তমান প্রশাসনিক কাঠামোতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগ

প্রকাশিতঃ ১১:৪৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫