০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নওগাঁয়ে ক্রীড়া উন্নয়নে বিএনপির লিফলেট বিতরণ

নওগাঁয় ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিএনপি একটি গুরুত্বপূর্ণ লিফলেট বিতরণ করেছে। গতকাল সোমবার সকাল ১১:৩০টার দিকে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে এই লিফলেটটি বিতরণ করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা, স্থানীয় বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রাক্তন ফুটবলার এনামুল হক, আজিম উদ্দিন, রনি, পাশাপাশি স্থানীয় সাবেক ফুটবল খেলোওয়ার সাজ্জু এবং প্রাক্তন ক্রিকেটার রুহুল কুদ্দুস পলাশসহ আরও অনেক অনেকে। তারা সবাই একত্রিত হয়ে বিএনপির ক্রীড়া পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।

প্রধান বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যমে নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ক্রীড়া শিক্ষক নিয়োগ, ক্রীড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, গ্রামাঞ্চলে খেলার মাঠের উন্নয়ন এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষা, এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি। তিনি আরও বলেন, ছেলে ও মেয়েদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ, এবং এই পরিকল্পনাগুলির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হবে।

এভাবেই বিএনপির নেতৃত্বে ক্রীড়া উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী দিনে সাংস্কৃতিক ও খেলাধুলা ভরপুর এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নওগাঁয়ে ক্রীড়া উন্নয়নে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিতঃ ১১:৪৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬