০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, গুলিবিদ্ধ যুবক গ্রেপ্তার

গাজীপুর নগরীর শ্মশানঘাটে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে বলেও দাবি পুলিশের।

গ্রেপ্তার যুবকরা হলেন আব্দুল আজিজ, মদন সোহেল, জাহাঙ্গীর আলম ও মো. শাহীন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও গণমাধ্যম) আবু সায়েম নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নিউজবাংলাকে জানান, শুক্রবার নগরীর শ্মশানঘাট ব্রিজ এলাকায় মাদক কেনাবেচা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়।

তিনি আরও জানান, গোলাগুলি থেমে যাওয়ার পর চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটক যুবকদের মধ্যে আব্দুল আজিজকে পায়ে গুলি লাগা অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সোহেলের কাছে পাওয়া যায় ১৫০ পিস ইয়াবা।

মাদক কারবারিদের হামলায় কনস্টেবল শাহীন আহত হয়েছেন বলেও জানান আবু সায়েম। তাকে ও আজিজকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক চারজনের নামে পরে থানায় মামলা দেয়া হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, গুলিবিদ্ধ যুবক গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৫:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২