০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বাজেট অধিবেশন শুরু আগামীকাল

আগামীকাল (৫  জুন) থেকে শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশনে আসন্ন অর্থবছরের (২০২২-২৩) বাজেট পেশ ও পাস করা হবে। তাই এই অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়। আগামী ৯ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন। ফলে গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘস্থায়ী হবার কথা রয়েছে। তবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামীকাল বিকেল ৫টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম এবং কতদিন চলবে তা নির্ধারণ করা হবে।

এদিকে গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে গত ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ওই অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এ ছাড়া, কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বাজেট অধিবেশন শুরু আগামীকাল

প্রকাশিতঃ ০১:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২