১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ‘জিরো’ বললেন ফখরুল

‘প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (৩ মে) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপির লিয়াঁজো কমিটি ও এলডিপির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রথম থেকেই, যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই। মিথ্যা কথা বলে তারা প্রচার করতে চায়, তারা যে সফর করেছে সেটা সফল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইএমএফ একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা শুধু বৈঠকের কথা বলেছে। ওয়ার্ল্ড ব্যাংকের এটা পূর্ব নির্ধারিত। আগেই কথা হয়েছে তারা ঋণ দেবে। সুতরাং, এই সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো। মিথ্যা কথা বলে মানুষকে এক-আধ দিন বোকা বানানো যায় কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ সেই কাজটাই করে যাচ্ছে কিন্তু এবার তারা ব্যর্থ হবে। এবার জনগণ তাদের মিথ্যাচার বুঝে গেছে। জনগণ তাদের সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

উল্লেখ্য, জাপান সফর শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জাপান সফরকালে ঢাকা-টোকিও আটটি চুক্তি ও সমঝোতা সই করেছে। পাশাপাশি বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছার কথাও জানান দু’দেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া গত ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পাঁচটি প্রকল্প বাস্তবায়নে ২২৫ কোটি ডলার বা প্রায় ২৪ হাজার ৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ‘জিরো’ বললেন ফখরুল

প্রকাশিতঃ ০১:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩