১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

৭ রানে অলআউট হয়ে বিব্রতকর বিশ্বরেকর্ড!

টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ক্রিকেট পরিধি ছড়িয়েছে বেশ। কিন্তু এর ফলে অনেক আনাড়ি দেশও এখন ব্যাট-বল নেড়েচেড়ে দেখছে। তাতে একের পর অদ্ভুতুড়ে রেকর্ডের সাক্ষী হচ্ছে বিশ্ব ক্রিকেট।

এই যেমন গত বছর সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া এবং স্পেনের বিপক্ষে আইল অব ম্যানের ইনিংস শেষ হয়েছিল ১০ রানে। এবার সে রেকর্ডও গুটিয়ে গেল। কারণ আফ্রিকার দেশ আইভরি কোস্ট যে ২০ ওভারের ম্যাচ খেলতে নেমে অলআউট হয়ে গেছে মোটে ৭ রানে।

আগামী  টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের প্রাথমিক যোগ্যতা অর্জনের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে এই বিব্রতকর কীর্তিতে নাম উঠেছে তাদের। ম্যাচটি নাইজেরিয়া জিতে নিয়েছে ২৬৪ রানে।

ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান করেছিল নাইজেরিয়া। ২৭২ রান তাড়া করতে নেমে ৭.৩ ওভারে ৭ রান করতেই ১০ উইকেট খোয়া যায় আইভরি কোস্টের।

দলের আট ব্যাটার কোনো রান করতে পারেননি। সর্বোচ্চ ৪ রান এসেছে ওপেনার উয়াত্তারা মোহামেদের ব্যাট থেকে। অবশ্য কোনো উইকেট না হারিয়েই ৪ রান তুলে ফেলেছিল দলটি। এরপরই ৩ রানের মধ্যে ১০ উইকেট হারানোর অবিশ্বাস্য ঘটনার জন্ম দেয় আইভরি কোস্ট।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

৭ রানে অলআউট হয়ে বিব্রতকর বিশ্বরেকর্ড!

প্রকাশিতঃ ০২:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪