১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ প্রদান ঘোষণা

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা প্রথমবারের মতো তাদের উদ্যোগে সন্তানদের জন্য কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ প্রদান করেছে। এ উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন বলহাদী লুৎফুল এন্ড কোং এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম। এই অনুষ্ঠানে অষ্টম শ্রেণী থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ২০টি পরিবারের ২০ সন্তানকে কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ হিসেবে নগদ দশ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়, যা তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ প্রদান ঘোষণা

প্রকাশিতঃ ১০:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫