১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নাটোরে বড়াইগ্রাম শ্রেষ্ঠ থানা ও এসআই রাকিবুল ইসলাম সেরা

নাটোর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বড়াইগ্রাম থানাকে। একই সাথে গত সেপ্টেম্বর মাসে জেলার সেরা পুলিশ অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন বড়াইগ্রাম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাকিবুল ইসলাম। এই সম্মাননা পাওয়ার পেছনে তাঁর মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য সফলতা ছিল গুরুত্বপূর্ণ কারণ।

বড়াইগ্রাম থানার পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার। ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, নাটোর জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এই পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি, মামলার নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, নারী ও শিশু নির্যাতন, মাদক মামলা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও চুরি-ডাকাতি প্রতিরোধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, নাটোর জেলার আইন-শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে পুলিশ কঠোরভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি চাঁদাবাজি রোধ, রাতে টহল জোরদার, চুরি-ডাকাতি ও দস্যুতার কার্যক্রম কমাতে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, জেলা ওসমান থানার অফিসার ইনচার্জগণ, সিআইডি প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাটোর জেলার সেরা থানা বড়াইগ্রাম ও সেরা এসআই রাকিবুল ইসলামের এই সফলতার খবর শুনে বড়াইগ্রাম থানার ওসি মোঃ গোলাম সারোয়ար বলেন, এই অর্জনটি পুরো থানার একসাথে শ্রমের ফল। মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিন-রাত পরিশ্রম করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনও সাফল্য সম্ভব নয়, তাই তাঁদের সমর্থন আমাদের বড় শক্তি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নাটোরে বড়াইগ্রাম শ্রেষ্ঠ থানা ও এসআই রাকিবুল ইসলাম সেরা

প্রকাশিতঃ ১০:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫