০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

মেসির নামে আসছে ফুটবল টুর্নামেন্ট: ‘মেসি কাপ’

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার নিজেই একটি বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজে এই খবর পোস্ট করে জানান, তাঁর সংস্থা ৫২৫ রোজারিও এই টুর্নামেন্টের আয়োজন করবে। মূলত, ইভেন্টটির নাম দেওয়া হয়েছে ‘মেসি কাপ’, যেখানে অনূর্ধ্ব-১৬ দলগুলো অংশ নিয়ে খেলনা এই প্রতিযোগিতায়। এটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন মাঠে। টুর্নামেন্টটি চলবে ৯ থেকে ১৪ ডিসেম্বর, মোট অনুষ্ঠিত হবে ১৮টি ম্যাচ। এতে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল যেমন: ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউ ওয়েলস ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ ও চেলসির প্রতিনিধিরা। মেসি নিজে লিখেছেন, “একটি বিশেষ খবর আপনাদের জানাতে পেরে আমি উত্তেজিত। এই ডিসেম্বরে মায়ামিতে একটি অনন্য ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে বিশ্ববিখ্যাত ক্লাবগুলো অংশ নেবে। এই টুর্নামেন্ট মূলত তরুণ ফুটবলপ্রেমীদের জন্য এক সুবর্ণ সুযোগ যেখানে তারা ফুটবলের ভবিষ্যৎ কার হাত ধরে এগোচ্ছে তা বোঝার সুযোগ পাবে। এটাই হলো ‘মেসি কাপ’।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মেসির নামে আসছে ফুটবল টুর্নামেন্ট: ‘মেসি কাপ’

প্রকাশিতঃ ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫