০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

টেকনাফের গহীন পাহাড় থেকে ৭ জন উদ্ধার, অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় গহীন পাহাড়ের গভীরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে তিন মানবপাচারকারীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। একই সময়ে পাচারের শিকার নারী, পুরুষ এবং শিশুসহ মোট সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ডের সদস্যরা টেকনাফ স্টেশন ও বাহারছড়া আউটপোস্টের যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন অভয়ারণ্য থেকে সাতজন ভুক্তভোগীকে উদ্ধার এবং তিনজন মানবপাচারকারীকে আটক করা হয়। পাশাপাশি পাচারকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের অস্থায়ী অবস্থান থেকে একটি দেশীয় বন্দুকও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে টেকনাফ ও দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। ভুক্তভোগীদের ভয় দেখিয়ে আটকে রাখা এবং নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চালানো হত।

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাহউদ্দিন তানভীর জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল। তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

টেকনাফের গহীন পাহাড় থেকে ৭ জন উদ্ধার, অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক

প্রকাশিতঃ ১১:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫