১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জ্বালানির দর বাড়লেই নিত্যপণ্যের দাম সামঞ্জস্য করা হবে: তথ্য উপদেষ্টা কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর জরিমানা ও কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চার জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এই অভিযানটি পরিচালিত হয় সোমবার (১৫ ডিসেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায়, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কার্যক্রম চালানো হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ এই অভিযানে নেতৃত্ব দেন।

সূত্রে জানা গেছে, উপজেলার কামালপুর গ্রামের মৃত ওয়ারেশ মল্লিকের ছেলে সালাম হোসেন (৫০) মাদকসেবনের জন্য ৬ মাসের কারাদণ্ড এবং ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই গ্রামের মৃত কালু মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪৩) এর জন্য ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, দৌলতপুর এলাকার মৃত আকসেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৫০) এবং একই এলাকার মেহেদী হাসান (২৮) কে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।

এ সম্পর্কিত মন্তব্যে, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে চার জন মাদকসেবিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
সর্বাধিক পঠিত

কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর জরিমানা ও কারাদণ্ড

প্রকাশিতঃ ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫