০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৩৬ বল হাতে রেখেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো বাঘিনীরা

জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। বুধবার (১০ নভেম্বর) বুলাওয়েতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে উভয় দল। এই জয়ের ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ নারী দল।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৮ উইকেট ও ২৩৬ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন রুমানা আহমেদ। এছাড়া ১১ রানে অপরাজিত থাকেন ফারজানা হক।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন প্রিসিওয়াস ম্যারেঞ্জ। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার এবং একটি উইকেট নেন রিতু মনি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

২৩৬ বল হাতে রেখেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো বাঘিনীরা

প্রকাশিতঃ ১২:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১