০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’ সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে आज প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন আবারও হরমুজ পার পেল না ‘বাংলার জয়যাত্রা’ হামে আরও পাঁচ শিশুর মৃত্যু; সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১,৪৬৭ সময় টেলিভিশন ১৬ বছরে: সঠিক সংবাদ ও বস্তুনিষ্ঠতায় অঙ্গীকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ: ভারত প্রক্রিয়া গুরুত্বসহকারে খতিয়ে দেখছে হজযাত্রীদের খাদেম আমরা; সেবা করতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন করবেন চট্টগ্রামে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল, চারটি ট্যাংকার আগামীকাল ও রবিবার পৌঁছাবে চলতি ও আগামী মাসে দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি

মিয়ানমার থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • 230

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমরা অবজার্ভ করছি। মিয়ানমারের কোনো লোককে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।’

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে শনিবার দ্বিতীয় দফায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার খবরে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে নিউজবাংলাকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের ওখানে কিছু ভায়োলেন্স হচ্ছে। আমরা আমাদের বর্ডার সিল করেছি। মিয়ানমার যত উস্কানিই দিক না কেন সীমান্ত দিয়ে সেদেশ থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না। মিয়ানমারের লোক আমাদের দিকে যাতে না আসতে পারে সে জন্য বিজিবিকে সতর্ক করেছি।

‘পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গেও নিয়মিত আলাপ করছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, কোনো দুর্ঘটনা ঘটবে না। আমরা অবজার্ভ করছি।’

শনিবার সন্ধ্যায় সিলেটের লাক্কতুরা চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। দেশটিতে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। ভয়ের কথা হলো, সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয় তখন বাংলাদেশের দিকে চলে আসে। তবে আমরা তথ্য পেয়েছি, এবার তারা বাংলাদেশের দিকে আসছে না।’

মিয়ানমারের কোনো নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’

মিয়ানমার থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২