১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ছুটির দিনেও অফিসে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আইরিশদের বিপক্ষে বড় সংগ্রহ অজিদের

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সোমবার (৩১ অক্টোবর)  টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। 

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন ডেভিড ওয়ার্নার। দলীয় ৮ রানে ৭ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন মিচেল মার্শ। অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে শুরুর ধাক্কা সামাল দেন।

কিন্তু দলীয় ৬০ রানে ২২ বলে ২৮ রান করে আউট হন মার্শ। মার্শের বিদায়ের পর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ৮৪ রানে ৯ বলে ১৩ রান করে ফিরে যান তিনি।

তবে অন্যপান্তে উইকেট আগলে রাখেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। মার্কাস স্টোনিয়াসকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ফিঞ্চ। ইনিংসের ১৭ তম ওভারে ৪৪ বলে ৬৩ রান করে আউট হন তিনি। ফিঞ্চের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন স্টোনিয়াস। দলীয় ১৬০ রানে ২৫ বলে ৩৫ রান করে আউট হন তিনি।

এরপর টিম ডেভিড ও ম্যাথু ওয়েড মিলে ইনিংস শেষ করে আসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে অজিরা। আয়ারল্যান্ডের পক্ষে ব্যারি ম্যাককার্থি ৩টি ও জশুয়া লিটল নেন ২টি উইকেট।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন

আইরিশদের বিপক্ষে বড় সংগ্রহ অজিদের

প্রকাশিতঃ ১২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২