১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াল ভারত

বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা বিভিন্ন পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়।

শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে শুল্কের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। এতে প্রতি মেট্রিক টনে ৬.৩ ডলার থেকে ৩৫১.৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রযোজ্য হবে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার

প্রসঙ্গত, দেশীয় কোনো পণ্য দেশে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে যদি তা বিদেশ থেকে আমদানি হয়, তাহলে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য যে শুল্ক আরোপ করা হয় সেটাই অ্যান্টি-ডাম্পিং শুল্ক।

গত ৩০ ডিসেম্বর ভারতের অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিজ্ঞপ্তির আওতায় আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক সরকারি গেজেটে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে (যদি না এই সময়ের আগে তা প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা হয়) কার্যকর হবে এবং ভারতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে।’

ভারতের পার্লামেন্টে দেশটির বস্ত্র মন্ত্রণালয়ের জানানো তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২২-২৩ অর্থবছরে কাঁচা পাট ও মেস্তার উৎপাদন বেড়ে ৯৫ লাখ বেলে পৌঁছাতে পারে, যা গত ২০২১-২২ অর্থবছরে ছিল ৯০ লাখ বেল এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ৬০ লাখ বেল। ২০২০-২১ অর্থবছরে উৎপাদন অবশ্য ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াল ভারত

প্রকাশিতঃ ১২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩