১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বাড়তি দরে রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকগুলোকে সতর্কতা

রেমিট্যান্স ডলার প্রতি ১০৭ টাকা। নির্ধারিত এ দরের অতিরিক্ত টাকা দিয়ে রেমিট্যান্স সংগ্রহ না করতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। বাফেদা চেয়ারম্যান আফজাল করিম ও এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে

ব্যাংক সূত্র বলছে, চলতি জানুয়ারি মাসের ১৮ তারিখে এবিবি ও বাফেদার সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন। ঐ বৈঠকে কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অভিযোগ করেন যে বেশ কয়েকটি ব্যাংক নির্ধারিত ডলার প্রতি ১০৭ টাকার বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। এতে অস্থিতিশীল হয়ে উঠছে ডলারের বাজার। ব্যবস্থাপনা পরিচালকদের এ রকম অভিযোগের পর সভায় ব্যাংকগুলোকে এমনটা না করার জন্য সতর্ক করেছে বাফেদা ও এবিবি।

১৯ তারিখে পাঠানো ঐ চিঠিতে বলা হয়, বাফেদা ও এবিবির বৈঠকে রেমিট্যান্স সংগ্রহ ডলার প্রতি ১০৭ টাকা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী সব ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। তবে লক্ষ করা গেছে দেশের কয়েকটি ব্যাংক বাফেদা-এবিবির নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। এ ধরনের কর্মকাণ্ড পরবর্তী সময়ে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বাড়তি দরে রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকগুলোকে সতর্কতা

প্রকাশিতঃ ১২:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩