০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) সোমবার ভোর সোয়া ৫টার দিকে কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন  জানান, সকাল সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে সোনারগাঁও, গজারিয়া ও গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে আসে।

তিনি বলেন,আগুন বড় হওয়ায় আরও একাধিক ইউনিট নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

প্রকাশিতঃ ০৩:৩২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪