০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
হামে আরও পাঁচ শিশুর মৃত্যু; সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১,৪৬৭ সময় টেলিভিশন ১৬ বছরে: সঠিক সংবাদ ও বস্তুনিষ্ঠতায় অঙ্গীকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ: ভারত প্রক্রিয়া গুরুত্বসহকারে খতিয়ে দেখছে হজযাত্রীদের খাদেম আমরা; সেবা করতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন করবেন চট্টগ্রামে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল, চারটি ট্যাংকার আগামীকাল ও রবিবার পৌঁছাবে চলতি ও আগামী মাসে দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি ৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াওয়ের সৌজন্য সাক্ষাৎ টাইমের ‘বিশ্বের সেরা ১০০’ তালিকায় জায়গা পেয়ে সংসদে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বেবি পাউডারে ক্যান্সার উপাদান থাকায় জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা

অকল্যান্ডের একটি আদালত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রসাধনী কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুরের পরিবারকে ৯৬ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে, কারণ তারা মনে করে, এই কোম্পানির তৈরি বেবি পাউডারে থাকা অ্যাসবেস্টস তন্তু তার মৃত্যুর কারণ হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মে মুর ২০২১ সালে ৮৮ বছর বয়সে মারা যান। তার পরিবারের অভিযোগে বলা হয়, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্ষতিকর অ্যাসবেস্টস ছিল, যা তার বিরল মেসোথেলিওমা ক্যান্সারের কারণ হয়েছে। আদালতের নথি অনুযায়ী, সোমবার সন্ধ্যায় দেওয়া রায়ে জানানো হয়, ওই কোম্পানিকে ক্ষতিপূরণের পাশাপাশি ৯৫ কোটি ডলারের শাস্তিমূলক জরিমানা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, মার্কিন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, শাস্তিমূলক জরিমানার পরিমাণ সাধারণত ক্ষতিপূরণের নয় গুণের বেশি হওয়া উচিত নয়, ফলে এই পরিমাণে ছোট কিছু পরিবর্তন আসতে পারে। জনসন অ্যান্ড জনসনের আইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এই রায়কে ‘ভয়াবহ এবং অসাংবিধানিক’ বলে আক্রমণ করেছেন। তিনি জানান, তাদের কোম্পলির বিরুদ্ধে দায়ী করার জন্য বাদীপক্ষের আইনজীবীরা যে ‘ভুয়া বিজ্ঞান’ বা ভিত্তিহীন তথ্য ব্যবহার করেছে, তা জুরি সামনের ভাষণে উপস্থাপন করা উচিত হয়নি। জনসন অ্যান্ড জনসন দাবি করে আসছে, তাদের পণ্য সম্পূর্ণ নিরাপদ, এতে অ্যাসবেস্টস নেই এবং এটি কোনও ক্যান্সার সৃষ্টি করে না। তবে এই রায়ের পরে কোম্পানিটি এখন আপিলের সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা এই ক্ষতিপূরণের পরিমাণ কমানোর চেষ্টা করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

সময় টেলিভিশন ১৬ বছরে: সঠিক সংবাদ ও বস্তুনিষ্ঠতায় অঙ্গীকার

বেবি পাউডারে ক্যান্সার উপাদান থাকায় জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা

প্রকাশিতঃ ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫