০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

এ বছর আমন মৌসুমে ৭ লাখ টন ধান ও চাল সরকার কিনবে

চলতি আমন মৌসুমে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে মোট ৭ লাখ টনের বেশি ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে ৬ লাখ টন সিদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান। এই সংগ্রহ কার্যক্রম চলতি বছরের ২০ নভেম্বর শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার শেষে খাদ্য উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এই বছর সরকারের লক্ষ্য অনুযায়ী, প্রতি কেজি সিদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকায়। খাদ্য উপদেষ্টা আরও জানান, গত বছরের তুলনায় এ বছর ধান ও চালের সংগ্রহ মূল্য আরও বাড়ানো হয়েছে। গত বছর আইনত নিজে চলাকালীন, সিদ্ধ চালের দাম ছিল প্রতি কেজি ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা।

আলী ইমাম মজুমদার বলেন, ‘আমন ধানের উৎপাদন খরচ কম। এই মৌসুমে বৃষ্টি থাকায় সেচের খরচও কম। এর পরেও দাম বৃদ্ধি করা হয়েছে অন্যান্য অর্থনৈতিক বিবেচনায়। আমরা আশাবাদী লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

অন্যদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতিতে কিছুটা কমতি এসেছে। অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি সিদ্ধ চাল আমদানি চলছে। আমরা পুরো খাদ্য প্যাকেজ নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি। বেসরকারি খাত গম ও চাল আমদানি করছে, যা বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে। সার্বিক পরিস্থিতি এখনও সন্তোষজনক। আশা করছি, আমরা আরও উন্নত পরিস্থিতি রেখে যেতে পারবো।’

তিনি আরও জানান, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৫ লাখ পরিবারের সাহায্য চালিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি টিসিবি এবং ওএমএসের মাধ্যমে ২ কোটির বেশি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘জেলে পরিবারদের ভিজিএফ দেয়ার পরিকল্পনায় কিছু বাড়ানোর কথা ভাবছি।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

এ বছর আমন মৌসুমে ৭ লাখ টন ধান ও চাল সরকার কিনবে

প্রকাশিতঃ ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫