০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

টাইগার পেসারদের নির্বিষ বোলিং, পরীক্ষা নিচ্ছে প্রোটিয়ারা

ক্রিজে হালকা ঘাস থাকায় সেটা দেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মুমিনুল হক ও টিম ম্যানেজম্যান্টের এই সিদ্ধান্ত ক্রমশ ভুল প্রমাণ করছেন প্রোটিয়া দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। তারা কিছুটা ওয়ানডে স্টাইলে ও বেশ সাবলিলভাবে ব্যাট চালাচ্ছেন। বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দিচ্ছেন না তারা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমিডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে সফরকারী বাংলাদেশ। টস জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ১৯.৪ ওভারে স্কোরবোর্ডে ৭৭ রান যোগ করেছে প্রোটিয়ারা। তিন টাইগার পেসার তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও খালেদ আহমেদ কোনো সুযোগই সৃষ্টি করতে পারেননি।

অর্ধশত তুলে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি ৫১ রানে ব্যাট করছেন। অপর ওপেনার এরউই ২৩ রানে অপরাজিত আছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

টাইগার পেসারদের নির্বিষ বোলিং, পরীক্ষা নিচ্ছে প্রোটিয়ারা

প্রকাশিতঃ ০১:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২