০২:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

অবশেষে সব ধারণা ও গুঞ্জনই সত্যি হলো। ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় স্টোকসের। এখন পর্যন্ত দেশটির হয়ে ৭৯টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। এর আগে সহ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন বেন স্টোকস৷ এবার পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেলেন।

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘স্টোকসকে অধিনায়ক করার প্রস্তাব দিতে কোনো দ্বিধা ছিল না। লাল বলের ক্রিকেটে দলকে পরবর্তী ধাপে নিয়ে যেতে যে মানসিকতা ও পদক্ষেপ দরকার তা স্টোকসের মধ্যে রয়েছে।’

এদিকে, নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টোকস। তিনি বলেন, ‘ইংল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। এটা দারুণ এক সম্মান। রুট (পূর্ববর্তী অধিনায়ক) ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছে এজন্য তাকে ধন্যবাদ জানাই। ড্রেসিংরুমে আমাকেও নেতা হিসেবে গড়ে তুলতে সে বড় ভূমিকা পালন করেছে।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

প্রকাশিতঃ ০১:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২