০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সিইসি ‘সংবিধান সংস্কার পরিষদ’ শপথফরম দাখিল করে সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী অপরাধ ১৪ জেলায় নতুন প্রশাসক নিয়োগ ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক মাহমুদুল হাসান সরকারের উদ্যোগ: কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ শিগগিরই তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের চেহারা প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের নতুন পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই প্রকাশ করবে মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ মন্ত্রী ১৫ জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝঁড়ো হাওয়া

শিগগিরই তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের চেহারা প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, ‘তন্ত্র-মন্ত্র’ বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করে অবৈধ সুবিধা গ্রহণ করেছেন, তাদের দ্রুত চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে। একইসঙ্গে, বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে, সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় সদস্য গাজী নজরুল ইসলামের করা সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী আরও বলেন, আমরা মনে করি, খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের অমুক্তিযোদ্ধা, যারা বিভিন্ন ধাপ দিয়ে তালিকায় নিজের নাম ঢুকিয়েছেন, তারাও যেন দ্রুত শনাক্ত হয়। এই ধরনের ব্যক্তিরা ‘তন্ত্র-মন্ত্র’ দ্বারা মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছেন, সন্তানদের চাকরি দিয়েছেন, এমনকি নিজেরাও বিভিন্ন উপায় অবৈধভাবে সুবিধা গ্রহণ করেছেন। আমাদের সংস্থা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে।

শিগগিরই এর সঠিক পরিসংখ্যান দিতে পারব বলে আশ্বাস দেন তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অল্প সময়ের মধ্যেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিরূপণ করে তা জনগণের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে।

বিগত সরকারের আমলে তৈরি হওয়া অনিয়মের বিষয়টি স্বীকার করে মন্ত্রী আরও জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ে অনেক অভিযোগ এসেছে। সংসদ সদস্যরা যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটিও মূল্যায়ন করা হচ্ছে। পূর্ববর্তী সরকারের সময় অনেক সত্য-মিথ্যা মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করা হয়েছে, সনদ স্থগিত হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা হয়রানির শিকার হয়েছেন।

আহমেদ আজম খান বলেন, এসব অনিয়মের ফলে অনেক অমুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন। তিনি সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ে এই কার্যক্রম শেষ করে তা জাতির সামনে তুলে ধরা হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী

শিগগিরই তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের চেহারা প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিতঃ ০৩:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬