০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনায় আসেনি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। নির্বাচন ছাড়া আর অন্য কোন পদ্ধতিতে আমরা দেশ পরিচালনার দায়িত্বে আসিনি, আমাদের পক্ষে আসা সম্ভবও নয়। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়।

বুধবার (১১ মে) সকালে সাভারের আশুলিয়ায় দু’দিনব্যাপী একটি কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘আমরা সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হবে, এটাই সবার প্রত্যাশা। বিএনপি গত নির্বাচনেও অংশ নিয়েছিল। তারা আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে।’

করোনায় শিক্ষা খাতের ঘটতি পূরণে কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মান অর্জনে আমাদের যে প্রচেষ্টা ছিল, সেই মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই কর্মশালার মূললক্ষ্যই হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। আমাদের সবগুলো সংস্থা একসঙ্গে কাজ করছি।’

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি নিবন্ধন ৫০ টাকা হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও অংশগ্রহণকারী।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনায় আসেনি: শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ০১:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২