০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

এক মঞ্চে আইভি-শামীম, দেখা হলেও…

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একই মঞ্চে বসলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান এমপি। তবে দুজনের দেখা হলেও কোনো কথা হয়নি।

শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান একই মঞ্চে এক সারিতে বসেছিলেন। তবে দুজন মঞ্চের দুই পাশে বসে ছিলেন। একে-অপরের সঙ্গে কোনো কথা হয়নি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে মেয়র আইভী ও শামীম ওসমান এক টেবিলেই বসেছিলেন। তবে তাদের মধ্যে কোনো কথা হয়নি। সম্মেলনের কাজ শেষ হওয়ার পর দুজন দুজনের মতো চলে গেছেন।

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে আয়োজিত ইফতার মাহফিলে এবং গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এক টেবিলে বসেছিলেন তারা। সেদিনও তাদের মধ্যে কোনো কথা হয়নি।

সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

এক মঞ্চে আইভি-শামীম, দেখা হলেও…

প্রকাশিতঃ ০৭:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২