০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ

ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানে হেরে টি-টোয়েন্টির পর টেস্টেও ধবলধোলাই বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় দিন মাঠে খেলা না গড়ালেও এতো বড় ব্যবধানের হার বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছে। 

চট্টগ্রাম টেস্ট হারের পর ঢাকা টেস্টে হার এড়ানোর মোক্ষম সুযোগ ছিল বাংলাদেশের, কারণ বৃষ্টির কারণে এই ম্যাচের প্রায় অর্ধেক পণ্ড হয়েছে। কিন্তু দুই ইনিংসে ব্যাটারদের মলিন পারফরম্যান্স শেষ পর্যন্ত হারই জুটিয়েছে।

পাকিস্তানের ৩০০ রানের জবাবে ফলো-অনে পড়লে ফের ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। ২৫ রানে ৪ উইকেটের পতনের পর বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

৫ম উইকেটে মুশফিক-লিটনের ৭৩, ৬ষ্ঠ উইকেটে মুশফিক-সাকিবের ৪৯ ও ৭ম উইকেটে সাকিব-মিরাজের ৫১ রানের পার্টনারশিপ হার এড়াতে সাহায্য করে। লিটন ৪৫ ও মুশফিক ৪৮ রান করে সাজঘরে ফিরলেও সাকিব তুলে নেন ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক।

যদিও পাকিস্তানের রান থেকে ১৫ রান দূরে থাকতে মিরাজ (৭০ বলে ১৪ রান) এলবিডব্লিউ হয়ে যান ‘আনকোরা বোলার’ বাবর আজমের স্পিনে। এতে আবারও হারের শঙ্কা জেগে ওঠে। পরের ওভারে সাকিব বোল্ড হয়ে যান প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করা সাজিদ খানের বলে, যিনি এই ইনিংসে পেয়েছেন ৪টি উইকেট। খালেদ আহমেদ ৭ বলে ০ ও তাইজুল ইসলাম ৩১ বলে ৫ রান করে বিদায় নিলে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।

ম্যাচের আর মাত্র ৫.৩ ওভার বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান। যেখানে ইনিংস হার এড়াতে বাংলাদেশের দরকার ছিলো আর মাত্র ৮ রান।

বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের পঞ্চম দিনে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ৮৭ রান করে। ফলে ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নামে মুমিনুল হকরা। প্রথম ইনিংসে পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান শিকার করেন ৮ উইকেট। এর আগে ৪ উইকেটে ৩০০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস : ৩০০/৪ ডি. (৯৮.৩ ওভার)
বাবর ৭৬, আজহার ৫৬, রিজওয়ান ৫৩*, ফাওয়াদ ৫০*, আবিদ ৩৯,
তাইজুল ২৫-৬-৭৩-২, খালেদ ১৭.৩-৫-৪৯-১, এবাদত ২৩-৩-৮৮-১

বাংলাদেশ ১ম ইনিংস : ৮৭/১০ (৩২ ওভার)
সাকিব ৩৩, শান্ত ৩০, লিটন ৬
সাজিদ ৪২/৮, শাহীন ৩/১

বাংলাদেশ ২য় ইনিংস : ২০৫/১০ (৮৪.৪ ওভার)

সাকিব ৬৩, মুশফিক ৪৮, লিটন ৪৫, মিরাজ ১৪

সাজিদ ৮৬/৪, শাহীন ৩১/২, হাসান ৩৭/২

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ

প্রকাশিতঃ ১২:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১