০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সাড়ে ১১ কোটি টাকার আইস-ইয়াবার চালান উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে ১১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

এসব তথ্য জানিয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ‘গোপন সংবাদে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। সে সময় নাফ নদের তীরে সন্দেহভাজন কয়েক জন পাচারকারী কাঠের নৌকায় একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে দুই কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

বিজিবির অধিনায়ক আরও বলেন, ‘উদ্ধার আইস ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরে আইনি প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষের নির্দেশনায় ধ্বংস করা হবে।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সাড়ে ১১ কোটি টাকার আইস-ইয়াবার চালান উদ্ধার

প্রকাশিতঃ ০৯:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২