০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অভিনন্দনবাহী বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন

তারেক রহমান: আমাকে বিদায় দিতে দয়া করে কেউ বিমানবন্দরে যাবেন না

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন কাটানোর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর নিজ দেশে ফিরছেন। দেশে ফেরার সময় তিনি যুক্তরাজ্যের বিমানবন্দরে উপস্থিত থেকে ভিড় না করার জন্য এবং বিদায় জানানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। এই নির্দেশনা তিনি দিয়েছেন লন্ডনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক সংগঠিত মহান বিজয় দিবসের এক আলোচনা সভায়।

বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি দীর্ঘ ১৭-১৮ বছর যুক্তরাজ্যের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন, কিন্তু আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। তিনি নেতাকর্মীদের অনুরোধ করেন, দেশে ফেরার দিন বিমানবন্দরে গিয়ে যেন কেউ বিশৃঙ্খলা বা হট্টগোল সৃষ্টি না করেন। তার মতে, বিমানবন্দরে ভিড় করলে দেশের এবং দলের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তিনি স্পষ্টভাবে বলেন, যারা তার অনুরোধ মেনে বিমানবন্দরে যাবেন না, তারা আসলে দলের প্রতি এবং দেশের প্রতি সত্যিকারের শ্রদ্ধাশীল। আর যারা তার নির্দেশ অমান্য করে গিয়ে থাকবেন, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই সেখানে গিয়েছেন বলে তিনি মনে করেন।

বিজয় দিবসের এই আলোচনা সভায় তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, ১৯৭১, ১৯৭৫ বা ১৯৯৬ সালের মতো ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী দুই মাসের মধ্যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুধুমাত্র স্বপ্ন দেখা না, বরং সে স্বপ্ন পূরণের জন্য বাস্তব পরিকল্পনা করছে। ভবিষ্যতের দিনগুলো সহজ নয় বলেও তিনি সতর্ক করে দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কাঙ্ক্ষিত বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক দুর্বিপাকে তারেক রহমান গ্রেপ্তার হন। পরে ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পান ও চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

অভিনন্দনবাহী বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান: আমাকে বিদায় দিতে দয়া করে কেউ বিমানবন্দরে যাবেন না

প্রকাশিতঃ ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫