১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী

চীনের সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান

চীন সমুদ্রের নিচে এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি খুঁজে পেয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের ইয়ানতাই জেলার লাইজহৌ উপকূলে এই খনির সন্ধান মিলেছে, যা সমুদ্রের তলদেশে অবস্থিত। একে এশিয়ার সমুদ্র তলদেশে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের খনি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাউথ চায়না মার্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই খনির সন্ধান পাওয়ার ফলে শ্যানডং প্রদেশের ইয়ানতাইয়ে লিজহৌ উপকূলে স্বর্ণের মোট মজুত ইতিমধ্যেই ৩,৯০০ টনের বেশি, বা প্রায় ১৩৭.৫৭ মিলিয়ন আউন্স, হয়েছে, যা চীনের মোট স্বর্ণের মজুতের প্রায় ২৬ শতাংশ।

প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত।

তবে নভেম্বরে কর্মকর্তারা জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তে কুনলুন পর্বতমালায় আরও এক বিশাল স্বর্ণের মজুতের খোঁজ দিয়েছেন, যেখানে আনুমানিক ১ হাজার টনেরও বেশি, অর্থাৎ প্রায় ৩৫.২৭ মিলিয়ন আউন্স স্বর্ণ লুকানো আছে।

২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশের কর্তৃপক্ষ ঘোষণা করে, তারা দেশের প্রায় এক চতুর্থাংশ স্বর্ণের মজুত শনাক্ত করেছে, যার মধ্যে প্রায় ৩,৫০০ টনের বেশি, বা ১২৩.৪৬ মিলিয়ন আউন্স, জিয়াওডং উপদ্বীপে অবস্থিত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণের খনি।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত মাসে কর্তৃপক্ষ লিয়াওনিং প্রদেশে দেশের প্রথম অতি-বৃহৎ, নিম্ন-গ্রেডের স্বর্ণের মজুতের ঘোষণা দিয়েছে, যেখানে নিশ্চিত মজুতের পরিমাণ ১৪৪৪.৪৯ টন বা প্রায় ৫০.৯৫ মিলিয়ন আউন্স। চীন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের আকরিক উৎপাদক, যেখানে গত বছর এর উৎপাদন ৩৭৭ টন বা ১৩.৩ মিলিয়ন আউন্সে পৌঁছেছে।

তবে উৎপাদনে নেতৃত্বর অবদান রাখলেও প্রমাণিত স্বর্ণের মজুতের দিক থেকে এখনও চীন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ার মতো দেশের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো

চীনের সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান

প্রকাশিতঃ ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫