১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী ছুটির দিনেও অফিসে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার কোচ

কাতার বিশ্বকাপে শেষ ষোলো’র লড়াইয়ে ব্রাজিলের কাছে এক রকম বিধ্বস্ত হয়ে আসর থেকে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। সেলেসাওদের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে ৪ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ কোরিয়া। দলের এমন হারের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়া কোচ পাওলো বেন্তো। তবে দলের হারের পর এই সিদ্ধান্ত নেননি পর্তুগিজ এই কোচ। গত সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমটায় জানিয়েছেন পাওলো বেন্তো।  

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেন্তো বলেন, ‘গত চার বছরের পারফরম্যান্স আমাদের এতদূর নিয়ে এসেছে। আমরা গ্রুপ পর্বে ভালো খেলেছি, যার ফল হিসেবে আমরা শেষ ষোলো’তে খেলেছি। কোরিয়ার কোচ হিসেবে আমি গর্বিত এবং সবাইকে ধন্যবাদ দিতে চায়। আমি ফেডারেশন ও খেলোয়াড়দের আমার পদত্যাগের ব্যাপারে অবহিত করেছি।’

নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু বলেননি পাওলো বেন্তো। তিনি আরও বলেন, ‘কিছুদিন বিশ্রাম নেব ,তারপর দেখা যাবে।’ বেন্তো ২০১৮ সালের বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন। গত দুই আসরে দ্বিতীয় রাউন্ডে খেলতে না পারলেও কাতার বিশ্বকাপে বেন্তোর অধীনে নক আউট পর্বে খেলার সুযোগ পায় কোরিয়া।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার কোচ

প্রকাশিতঃ ১২:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২