০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চলতি ও আগামী মাসে দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি ৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াওয়ের সৌজন্য সাক্ষাৎ টাইমের ‘বিশ্বের সেরা ১০০’ তালিকায় জায়গা পেয়ে সংসদে প্রধানমন্ত্রীর অভিনন্দন এপ্রিলেই ভারত থেকে আরও ১৭ হাজার টন ডিজেল আসছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বদলি প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এজেক প্লাস সম্মেলনে বক্তব্য রাখলেন কক্সবাজার থেকে শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে: বিমানমন্ত্রী প্রধানমন্ত্রী ঘোষণা: ১ জুলাই থেকে পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু প্রধানমন্ত্রী জানালেন: সরকারি ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

আফগানদের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

ম্যাচটাকে দুইভাবে বিবেচনা করা যায়। এক, বাংলাদেশকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, সেই প্রতিজ্ঞা করে মাঠে নেমেছে আফগানিস্তান। দুই, বাংলাদেশি খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝা যাচ্ছে, তাদের মধ্যে জেতার ক্ষুধা নেই। যদি থাকতো, তাহলে সফরকারীদের কাছে এত অসহায়ভাবে আত্মসমর্পণ করতো না।

অবশ্য আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে ১৯২ রান খুব মামুলি সংগ্রহ। এই স্কোর দাঁড় করিয়ে ম্যাচ জেতার রেকর্ড অনেক কম। তবে প্রতিপক্ষ কাছাকাছি মানের হলে অন্তত লড়াই জমানো যায়। কিন্তু সোমবার (২৮ ফেব্রুয়ারি) তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে সেই লড়াই পর্যন্ত করতে পারলো না টাইগাররা। উল্টো, দুটি সহজ ক্যাচ ছেড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সুযোগ দুটো কাজে লাগাতে পারলে অন্তত লড়াই জমানো যেত।

শরিফুলের বলে মুশফিকের ক্যাচ ছাড়াটা মানা যায়। কারণ, বলটি বাউন্সার ছিল এবং মুশফিক লাফিয়ে গিয়ে তা ধরতে যায়। দুর্ভাগ্যবশত বলটি হাতে আটকায়নি। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ ছাড়াটা যেন অসহায়ত্বেরই ইঙ্গিত দেয়। বোলার সেই একজনই শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৫৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।

সেঞ্চুরি হাঁকিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। ১১০ বলে ১০৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আফগান ওপেনার। রহমত শাহও ৪৭ রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। ১৭৯ রানের সময় আউট হওয়ার আগে তাদের দুজনের জুটি থেকে এসেছে ১০০ রান। ক্রিজে নেমে হাশমতউল্লাহ শাহিদি বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮৩ রানের সময় মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আগের উইকেটটিও এই অলরাউন্ডার নেন। এর আগে দলীয় ৭৯ রানের সময় ব্যক্তিগত ৩৫ রান করে সাকিবের বলে আউট হন অপর ওপেনার রিয়াজ হাসান।
ট্যাগ :
সর্বাধিক পঠিত

৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা

আফগানদের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

প্রকাশিতঃ ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২