০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আল্লু অর্জুনের জন্য রেকর্ড পারিশ্রমিক ১৭৫ কোটি

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বর্তমানে তেলেগু এবং বলিউড চলচ্চিত্রে সমান জনপ্রিয়তা লাভ করেছেন। তাকে এবার দেখা যাবে বিখ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নতুন বিশাল বাজেটের সাই-ফাই সিনেমায়। এই প্রোজেক্টে আল্লুর বিপরীতে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এটি শুধুই শুরু, কারণ এই ছবির জন্য আল্লুকে দেওয়া হচ্ছে ১৭৫ কোটি টাকার বিশাল পারিশ্রমিক, যা এখনো ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সর্বোচ্চ।

‘পুষ্পা’ সিরিজের অভাবনীয় সাফল্যের পর থেকে আল্লুর জনপ্রিয়তা কেবল বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রিয়তাকে ভিত্তি করে, অ্যাটলির এই নতুন প্রজেক্টের বাজেট ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এর মধ্যে ২৬০ কোটি টাকা খরচ হবে ভিএফএক্স ও বিশেষ এক্সটেন্ডেড প্রভাবের জন্য, আর বাকি ২৫০ কোটি টাকা বরাদ্দ থাকবে অভিনেতা, পরিচালক এবং অন্যান্য টেকনিক্যাল টিমের জন্য।

সূত্রের মাধ্যমে জানা গেছে, এই সিনেমায় আল্লু অর্জুন বিভিন্ন লুক ও চরিত্রে দেখা যাবে। এর জন্য কাজ করছেন একাধিক আন্তর্জাতিক টেকনিশিয়ান। ইতোমধ্যে আল্লু অ্যাটলির সঙ্গে হলিউডের কয়েকটি প্রখ্যাত স্টুডিওতে ভিজিটও করেছেন।

পরিচালক অ্যাটলি বলছেন, ‘এটা একেবারেই লার্জার দ্যান লাইফ প্রজেক্ট। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। দর্শকদের জন্য এমন কিছু উপহার দিতে চাই, যা আগে কখনো দেখানো হয়নি। ছবিতে দীপিকার পাশাপাশি আরও দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর এবং আর মাধবনকে। অ্যাটলি আরও বলছেন, হলিউডের বেশ কিছু টেকনিশিয়ান যাদের সঙ্গে কাজ করছেন, তারা বলেছেন, এটা তাদের জন্যও এক দারুণ চ্যালেঞ্জিং কাজ। তবে তাঁরা কাজ উপভোগ করছেন। কিছু সময়ের মধ্যেই সবকিছু প্রকাশ করা হবে।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আল্লু অর্জুনের জন্য রেকর্ড পারিশ্রমিক ১৭৫ কোটি

প্রকাশিতঃ ১০:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫