০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী

হাত-পায়ে ভর করে চলা মাসুদার ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামে বসবাস করেন ৫০ বছর বয়সি মসুদা বেগম। জন্ম থেকেই তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে হাঁটতে পারেন না। শুধুমাত্র হাঁটতে পারা নয়, তিনি একজন বাকপ্রতিবন্ধী। দুটি হাত ও দুটি পা ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাই তার জীবনের একমাত্র ভরসা। এইভাবেই প্রতিদিন তিনি নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন।

মসুদার জীবন যেন দুঃখ ও সংগ্রামের এক জীবন্ত ছবি। অন্যদের মতো স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে হাঁটা তার ভাগ্যের বাইরে। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে তিনি যখন দুই হাত ও দুই পা দিয়ে মাটিতে ঠেকিয়ে ধীরে ধীরে সামনে অগ্রসর হন, তখন অনেকেই অবাক হয়ে তাকিয়ে থাকেন। আবার কেউ কেউ ফিরিয়ে নেন চোখ, কিন্তু তাদের দৃষ্টিতে মসুদার জীবনের কষ্ট ও যন্ত্রণার গভীরতা বোঝা যায় না।

স্থানীয়রা জানায়, মসুদা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তিনি পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। বর্তমানে তার বাবা-মা আর নেই। তার একমাত্র ভাইই এখন তার আশ্রয়। ভাই দিনমজুরি করে সংসার চালান, কিন্তু পরিবারের জন্য আগের মতো আর্থিক সহায়তা দিতে পারেন না। স্বল্প আয়ের এই ভাই খরচ চালাতে হিমশিম খাচ্ছেন, আর দয়ালু কেউ যদি কিছু সাহায্য করে, সেটাই তার জন্য একমাত্র আশ্রয়।

প্রতিবেশী মাওলানা শাহে আলম বলেন, ‘চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা উন্নতি হয়নি। সে সরকারি কোন সহায়তাও পান না। স্থানীয়ভাবে অনেকবার সহায়তার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে হয়তো একটি হুইলচেয়ার বা চলাফেরার উপযোগী কোন সহায়কযন্ত্র পেতো। কিন্তু দারিদ্র্য ও অবহেলার কারণে সেই স্বপ্ন আজও অপূর্ণই রয়ে গেছে।’

অন্য এক প্রতিবেশী ইউনুস বলেন, ‘মসুদা জন্ম থেকেই প্রতিবন্ধী। এক ভাই আছেন, তিনি ও অসহায়। কিছু সহযোগিতা পেলে পরিবারের খরচ চালাতে পারতো। তবে তিনি কোন রাষ্ট্রীয় সাহায্য পান না। যদি সরকার থেকে সাহায্য পেত আর কিছুটা স্বচ্ছলতা আসতো।’

তার ভাই বেল্লাল বলেন, ‘আমার পাঁচ বোন এবং আমি সবার ছোট। প্রতিবন্ধী বোনটি আমাদের বড়। আমার বোন এখনো কোন ভাতা বা সাহায্য পাচ্ছে না। আমি নিজে কাজ করি পড়ে, পরিবারের খরচ চালানোর জন্য আর বোনের চিকিৎসার জন্য। সরকারের কাছে আমাদের সাহায্য চাই।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। দ্রুত মসুদাকে সরকারি ভাতার আওতায় আনার ব্যবস্থা করা হবে।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো

হাত-পায়ে ভর করে চলা মাসুদার ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা

প্রকাশিতঃ ১১:৫২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬