০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডিসেম্বরে পরীক্ষামূলক চালু হবে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, এই বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে। গতকাল মঙ্গলবার তিনি অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই তথ্য দেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কতদিনের মধ্যে চালু হবে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাশিয়াকে আমরা নভেম্বরে চালু করার জন্য চিঠি দিয়েছি। তবে তারা বলেছেন, ডিসেম্বরে এটি চালু করা সম্ভব হবে।’ তিনি আরও জানান, ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি এসে পৌঁছেছে। পাশাপাশি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি দল এসে পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে, যা এখন আমরা বাস্তবায়ন করছি। তারা আবার আসবে এবং চূড়ান্ত অনুমোদন দেবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিটের বিদ্যুতের দাম কত হবে প্রশ্নে ড. সালেহউদ্দিন বলেন, ‘এখনো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

রূপপুরের ওই প্রকল্পটি পদ্মা নদীর তীরে বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত। এখানে দুটি ইউনিট রয়েছে—প্রতিটির জন্য ব্যবহৃত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রাশিয়ার তৈরি, যা মোট ২,৪০০ মেগাওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম।

প্রকল্পটি রাশিয়ার কারিগরি এবং আর্থিক সহায়তায় সম্পন্ন হচ্ছে, যেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা মান, নির্দেশনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।

নির্মাণ কাজটি শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডিসেম্বরে পরীক্ষামূলক চালু হবে

প্রকাশিতঃ ১০:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫