০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছ থেকে মোট ১৯৭ কোটি ৬ লাখ (১.৯৭ বিলিয়ন) ডলারের ঋণ-অনুদান পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ এই পরিমাণ অর্থ ছাড় হয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরের এই চার মাসে ২৬২ কোটি ৬২ লাখ (২.৬২ বিলিয়ন) ডলারের ছাড় করেছিল উন্নয়ন সহযোগীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

ইআরডির তথ্যে দেখা যায়, জুলাই-অক্টোবর সময়ে উন্নয়ন সহযোগীদের ঋণ ও অনুদান মিলিয়ে ১৯৭ কোটি ৬ লাখ ডলার ছাড় হয়েছে, তার মধ্যে প্রকল্পে ঋণ এসেছে ১৮৭ কোটি ৭৮ লাখ ডলার এবং অনুদান এসেছে ৯ কোটি ২৮ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রকল্পে ঋণ এসেছিল ২৫৫ কোটি ১০ লাখ ডলার। সেই সঙ্গে অনুদান এসেছিল সাড়ে ৭ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর নতুন প্রকল্পে অর্থায়ন প্রতিশ্রুতি এসেছে মাত্র ৪১ কোটি ৩৮ লাখ ডলারের। ইআরডির কর্মকর্তারা জানান, গত বছর করোনার প্রভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ছিল। তাছাড়া অর্থবছরের শুরুতে এমনিতেই এডিপি বাস্তবায়ন গতি কম থাকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি পেলে বৈদেশিক ঋণের ছাড়ও বৃদ্ধি পাবে। জুলাই-অক্টোবর সময়ে আগে নেওয়া ঋণের আসল ও সুদ বাবদ ৭২ কোটি ৪২ লাখ ৭০ হাজার ডলার পরিশোধ করেছে সরকার। গত বছরের একই সময়ে সুদ-আসল বাবদ ৭৪ কোটি ৯১ লাখ ৭০ হাজার ডলার শোধ করা হয়েছিল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে

প্রকাশিতঃ ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২