০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

আগের দুই শর্তেই বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১২ মার্চ) বিকেল গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেটার সময় শেষ হয়ে আসছিল, তারা আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করেছি।

মন্ত্রী আরও বলেন, শর্তগুলো আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন তার মানে এই নয় যে, তিনি হাসপাতালে যেতে পারবেন না। তিনি হাসপাতালেও যেতে পারবেন। তবে এই সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।

খালেদা জিয়া বাসায় থেকে রাজনীতি করতে পারবেন কি না- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমাদের দরখাস্তে বলা হচ্ছে তিনি গুরুতর অসুস্থ। সে ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি মুক্ত, তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। একজন অসুস্থ মানুষ কী করতে পারবেন, কী করতে পারবেন না আমি সেই নির্দেশনা দিয়ে দেবো না। সবাই স্বীকার করছেন তিনি অসুস্থ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

আগের দুই শর্তেই বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

প্রকাশিতঃ ১১:৫২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩